মনিরুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যড,এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমাদের প্রিয় নেতা আজ থেকে ৯০ বছর আগে যদি জন্মগ্রহণ না করতেন,
বাংলাদেশে বিএনপি’র মত দল যদি জন্ম না দিতেন তাহলে আমার মত দুলুর জন্ম হতো না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে জন্ম দিয়েছে বলেই রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি মন্ত্রী ও এই সম্মান আসতো না।
বিএনপি’র চরম শত্রু আওয়ামীলীগের শেখ হাসিনা ও শহিদ জিয়াউর রহমানকে দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তি হিসেবে মুখে উচ্চারণ করতে পারে নাই।
এই জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে ১৯৭১ সালে ২৫ মার্চ মানুষ হতাশার মধ্যে অবস্থান করছিল সেই মুহূর্তে সেই জাতির ক্লান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিল আমি মেজর জিয়া বলছি ওই এক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ৯ মাস সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ আজ একটি স্বাধীন রাষ্ট্রে রূপ লাভ করেছে।
তিনি আরো বলেন, আজ এই জিয়া পরিবার মানুষের সমস্ত ক্লান্তি লগ্নে মানুষের পাশে এসে দাঁড়ায়েছে। আজ যে গার্মেন্টসে কোটি কোটি লোক চাকরি করছে এই গার্মেন্টস ফ্যাক্টরি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিল।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন, তিনি আজ সোমবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারী কলেজ মাঠে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মামুন খান,আহবায়ক কমিটির সদস্য রুপচান,মামুনুর রশিদ পিন্টু, পাভেল তালুকদার সহ বিএনপির নেতৃবৃন্দ।