ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দিচ্ছে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশ নেবে।
তিনি বলেন, দলের প্রার্থীরা ইতোমধ্যে ২৬৮টি আসনে মাঠে কাজ করছেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও তিনি স্পষ্ট করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে…