যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনার আশঙ্কায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে ইরানের আকাশপথ। এই সাময়িক সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। একাধিক এয়ারলাইনকে ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন কিংবা বিলম্বের সিদ্ধান্ত নিতে হয়।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত নোটিস অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ইরান সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। তবে নিরাপত্তা যাচাই সাপেক্ষে সরকারি অনুমোদনপ্রাপ্ত কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে ইরানের ভেতরে প্রবেশ ও দেশত্যাগের অনুমতি দেওয়া হয়।
ফ্লাইট ট্র্যাকিং সেবা FlightRadar24 জানায়, রাত ১০টার কিছু আগে (ইটি), অর্থাৎ গ্রিনিচ মান সময় অনুযায়ী রাত ৩টার দিকে এই নোটিস প্রত্যাহার করা হয়। এরপর ইরানের আকাশপথ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। পুনরায় চালুর পর ইরানি এয়ারলাইন মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইন্সের অন্তত পাঁচটি ফ্লাইট দেশটির আকাশসীমা ব্যবহার করে চলাচল করে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের সাময়িক আকাশপথ বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচলে অনিশ্চয়তা বাড়াচ্ছে। একই সঙ্গে যাত্রী নিরাপত্তা ও বৈশ্বিক এভিয়েশন ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করছে এই পরিস্থিতি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?