নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে ফোন কলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত জাকির হোসেন নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দুর্ধর্ষ চাদাবাজ হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে চাঁদাবাজির অভিযোগে জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, সোমবার জাকির হোসেন সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে ফোন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন অংশ নিচ্ছেন—এ নিয়ে তর্ক-বিতর্ক করতে থাকে।। একপর্যায়ে তিনি হুমকি ধমকিমূলক ভাষায় কথা বলেন।
,আওয়ামী লীগ সরকারের সময়ে নিজেকে ‘কট্টর আওয়ামী লীগ নেতা’ হিসেবে পরিচয় দিলেও
বর্তমান সময়ে রাজনৈতিক অবস্থান পট পরিবর্তন করে বিএনপির ছত্রছায়ায় নিজেকে গ্রহণযোগ্য করার চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়াকে ভয়ভীতি দেখান জাকির হোসেন।
এ ঘটনার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে চলছে আলোচনা-সমালোচনা।