মোঃ জিয়াউল ফকির, ইন্দুরকানী (পিরোজপুর)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পোস্টাল ভোট ও গণভোট বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে ছবির ফ্যাক্ট চেকিং ও নির্বাচন আচরণবিধি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক সমকালের প্রতিনিধি আহসানুল হক ছগিরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিকদের ভোটকেন্দ্র পরিদর্শনকালে করণীয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রার্থীরা যেন অবশ্যই নির্বাচন আচরণবিধি মেনে চলেন এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘর্ষের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।