মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর সদর
গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা ও পুবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে টঙ্গী পশ্চিম থানা যুবদল (আংশিক)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মো. সুমন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল আজিজ টিপুকে।
গাছা থানা যুবদল (আংশিক)-এর আহ্বায়ক হিসেবে সোলেমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ইফতেখার আহমেদ রিপন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আসরাফুর রহমান ভূঁইয়া তাজ।
এছাড়া পুবাইল থানা যুবদল (আংশিক)-এর সভাপতি হিসেবে মজিবুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সোহেল খানকে মনোনীত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে থানা যুবদলের সব সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি থানায় ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।