প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হবে। এই সাক্ষাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ডা. তাহেরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরও থাকছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
দলীয় সূত্র জানায়, সাক্ষাতে নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা, প্রশাসনের ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের পরিবেশ নিয়ে জামায়াতের উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরা হবে। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিস্তারিত তুলে ধরতে প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।