রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত পুন্ড্রনগর পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার(৩ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি এমদাদুল হক।
সাপ্তাহিক আলোকিত পুন্ড্রনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমদাদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি(তদন্ত)আব্দুস শুকুর, শিবগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি আব্দুর রউফ রুবেল, মোকামতলা প্রেসক্লাব এর সভাপতি নুরুল আমিন তালুকদার,
সাপ্তাহিক আলোকিত পুন্ড্রনগর পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম,জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকসুদ আলম হাওলাদার,মইনুল ইসলাম সজল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রোস্তম আলী,
সার্ক মানবাধিকার সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোতাহার হোসেন, সাংবাদিক সাফাওয়াত সজল, কামরুল হাসান, রশিদুর রহমান রানা, আনোয়ার হোসেন, এম আর মিজানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিবগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত পুন্ড্রনগর পত্রিকা শুরু থেকেই সত্য,বস্তুনিষ্ঠ ও জনস্বার্থমূলক সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটি প্রশংসনীয় অবদান রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, একটি নতুন পত্রিকার জন্য প্রথম বছরটি অত্যন্ত চ্যালেঞ্জের হলেও সাপ্তাহিক আলোকিত পুন্ড্রনগর পত্রিকা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও পত্রিকাটি পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।