মো: হোসেন, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৪৭টি জামে মসজিদে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার জুম্মা নামাজ শেষে ভোলা-৪ (মনপুরা–চরফ্যাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক,মোহাম্মদ, নুরুল ইসলাম নয়নের উদ্যোগে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া-মুনাজাতের আয়োজন করেন। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রতিটি মসজিদে মসজিদের পেশ ইমামগণ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এ সময় মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
উপজেলার প্রতিটি জামে মসজিদে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীদের দায়িত্বে শান্তিপূর্ণভাবে দোয়া-মুনাজাত কর্মসূচি পালন করা হয় বলে জানান, আসন্ন সংসদ নির্বাচনে মনপুরা উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. কামাল উদ্দিন
মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির বলেন, “আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের উদ্যোগে উপজেলার প্রতিটি মসজিদে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।