পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কাঠ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (আজ) সকাল সাড়ে ৮টার দিকে দশমিনা–গলাচিপা সড়কের কোর্ডের কোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. পলাশ ফকির (৪০)। তিনি পেশায় কাঠ শ্রমিক এবং দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. নিজাম উদ্দিন ফকিরের ছেলে।
আহতরা হলেন—টমটম চালক মো. ইব্রাহিম (২৫), পিতা শাহ আলম প্যাদা, মো. রাসেল মৃধা (৩৫), পিতা মৃত বাদশা মৃধা এবং মো. শাহ আলম প্যাদা (৬০), পিতা মৃত কাঞ্চন আলী প্যাদা।
তারা সবাই বাঁশবাড়িয়া ও গছানী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গছানী বাজার থেকে আরজবেগী এলাকায় কাঠ শ্রমিকের কাজে যাওয়ার পথে চারজন যাত্রী নিয়ে একটি টমটম নলখোলা–গলাচিপা সড়কের কোর্ডের কোলা এলাকায় পৌঁছালে সড়কের একটি বড় গর্তে পড়ে যানবাহনটি উল্টে যায়। এতে চালকসহ সবাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. পলাশ ফকিরকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।