পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআন ছুঁয়ে শপথ নিলেন। শপথ অনুষ্ঠানে তিনি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা প্রায় ২০০ বছরের পুরনো কোরআনের একটি কপি ব্যবহার করেন। ব্যতিক্রমী এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সোনালী যুগে’ নির্মিত ওই সাবওয়ে স্টেশনটিকে ‘একটি নতুন যুগের সূচনার’ প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়। শপথের আগে দেওয়া এক বিবৃতিতে মামদানি বলেন, এটি এমন একটি শহরের স্মৃতিস্তম্ভ, যা একসময় সাহসের সঙ্গে সৌন্দর্য ও শ্রমজীবী মানুষের জীবন বদলে দেওয়ার মতো বড় উদ্যোগ গ্রহণ করেছিল।
তিনি বলেন, সেই উচ্চাকাঙ্ক্ষা যেন শুধু অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ না থাকে, বরং বর্তমান ও ভবিষ্যৎকে পথ দেখায়—এই চিন্তা থেকেই ভিন্নধর্মী এই আয়োজন।
মামদানি আরও বলেন, লাখ লাখ নিউইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। উল্লেখ্য, চলতি বছরের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া-কে বিপুল ভোটে পরাজিত করেন।
এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা হিসেবে নিউইয়র্ক সিটি-র মেয়র নির্বাচিত হন। ৩৪ বছর বয়সে দায়িত্ব নেওয়া মামদানি গত এক শতাব্দীর মধ্যে নিউইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?