মুন্সিগঞ্জ প্রতিনিধি
শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুন্সিগঞ্জে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা কার্যালয়ে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ সমাচারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির জেলা প্রতিনিধি ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নিউজ ৭১ টিভির প্রকাশক ও সম্পাদক এবং মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা। তিনি বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। গণমাধ্যমকর্মীদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সল আহমেদ, জেলা অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক লিটন মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি নাজির হোসেন, আলোকিত নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়া, দৈনিক সকাল মুন্সিগঞ্জের জেলা প্রতিনিধি আলী আক্কাস, বিক্রমপুর ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান তুহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।