রিফাত বিন নুর, জাবি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কালো ব্যাজ ধারণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করেন। এর পরপরই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে।
সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা শহীদ মিনারের পাদদেশে কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোক পালন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো আব্দুর রব বলেন,’ আজকে অত্যন্ত একটা বেদনাদায়ক সময় পার করছি, এদেশের সর্বস্তরের মানুষের জননেত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে।
আমরা শোকাহত, বেদনাহত । উনি দীর্ঘসময় যেভাবে দেশকে নের্তৃত্ব দিয়েছেন পাশাপাশি এ জাতি পরিচালনায় উনার যে আদর্শ, চেতনা তা আমরা ব্যাবহার করবো সামনে দিনগুলোতে।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, উনার যে দল( বিএনপি) তারা উনার আদর্শ কে ধারণ করে সামনের দিনে নের্তৃত্ব দিয়ে যাবে। আমরা উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ আমাদের সকল কে এই শোক গ্রহণ করার তৌফিক দান করুক।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চান্সেলর ড. মো মাহফুজুর রহমান বলেন, ‘ আজকে আমরা বাংলাদেশের এক আপোষহীন নেত্রী কে হারিয়েছি। আমি বলবো শুধু বাংলাদেশের না, এশিয়া মহাদেশ সত্যিকারের একজন নেতাকে হারিয়েছে।
যখন থেকে আমি বুঝতে শিখেছি, আমি সত্যিকারের ২ জন নেতাকে দেখেছি। একজন মেজর জিয়াউর রহমান এবং উনার সুযোগ্য স্ত্রী, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি ব্যাক্তিগতভাবে উনাকে চিনতাম,জানতাম। মহান রব্বুল আলামীন উনাকে জান্নাত দান করুক।
আমি যতদূর দেখেছি,এই একমাত্র নেত্রী যিনি সকল কিছুর উর্ধে গিয়ে,আপোষহীন থেকে বাংলাদেশ কে নের্তৃত্ব দিয়েছেন। আমাদের উচিত উনার আদর্শ কে ধরে রাখা, উনার আদর্শ কে ধারণ করে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়া।