বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে রওনা হয়েছেন।
কবর জিয়ারত শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি প্রথমে শেরেবাংলা নগরে পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।