যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আপিলের সময়সীমা ১১ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
-এই বিষয় গুলি মাথা রেখে মনোনয়ন বঞ্চিত নেতারা মাঠে প্রচারে রয়েছেন এবং প্রত্যাশায় আছেন ঘোষিত প্রার্থী পরিবর্তনের।
ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে বুধবার পর্যন্ত মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।অপেক্ষামান রয়েছে আরো তিনজন এমনই তথ্য মাঠ পর্যায় হতে উঠে আসে।
এই আসনটিতে দুইটি উপজেলা নিয়ে একটি আসন। তারাকান্দা ও ফুলপুর উপজেলা , যার মাঝে শুধু তারাকান্দা উপজেলার দু’জন প্রার্থী রয়েছে।
তারা হলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার অপর জন ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মনোনয়ন বঞ্চিত জোবায়েদ হোসেন শাকিল।
অপরদিকে ফুলপুর উপজেলা হতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপএড.সৈয়দ এনায়েতুর রহমান, নাশকতার মামলায় কারাবন্দি বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক এমপি শাহ্ শহিদ সারোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ার হাসান সুজন,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুফতি গোলাম মাওলা ভুঁইয়া,খেলাফত মজলিসের হাফেজ মতিউর রহমান,ফুলপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এনায়েত হোসেন মন্ডল,ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর মোহাম্মদ,সুপ্রিম কোর্টের আইনজীবী এড.আবু বকর সিদ্দিক,বওলা ডিগ্রী কলেজের প্রভাষক আবুল হোসেন আজাদ।
তবে সূত্র বলছেন, বিএনপির মনোনয়ন বঞ্চিত, কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ও গণঅধিকার পরিষদের প্রার্থী শাহ্ সুলতান আহমেদ রবিবার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা যায়।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।
মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে , যা নির্বাচনী মাঠে উৎসবের পূর্বাভাস দিচ্ছে (তারাকান্দা- ফুলপুর) এর আসনটিতে।
তারাকান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক মুজি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান,
”আলহামদুলিল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। এটা ময়মনসিংহ -২ আসনের সকল নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের ফসল। আমার বিশ্বাস ময়মনসিংহ -২ আসনের সকল নেতাকর্মীরা ধানের শীষের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না।