বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট)সহ বিমানবন্দর এলাকার সব বর্জ্য অপসারণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ঢাকা মহানগর উত্তর শাখা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, শুক্রবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ৩০০ ফিট মহাসড়ক, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে।
দলীয় সূত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানের পর পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নাগরিক দায়িত্ববোধের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।