আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব-এর কার্যালয় থেকে সালাহউদ্দিন আহমদের পক্ষে তার প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে বিএনপির উন্নয়নের প্রতীক ধানের শীষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।