আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারশনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া ভোটকেন্দ্র, জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্নাশিয়া ভোটকেন্দ্র এবং জালিয়াপালং উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন কপরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান,
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আজিজ এবং পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি ও পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা পরিদর্শন শেষে জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েজেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করা হবে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবেপরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিফাত আসমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।