মাসুম হোসেন,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে বিবাহ অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বর পক্ষ কর্তৃক কনে পক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে।
এবিষয়ে কনে পক্ষের লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গতকাল শুক্রবার বিয়ে করতে আসে। এসময় বর পক্ষের জুতা লুকানোকে কেন্দ্র করে বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ভাংচুর চালায় এবং মোবাইল টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়।
খাদিজা বেগম আরো বলেন, বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেন দিয়ে আমরা বরণ করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি এর মধ্যে পাঁচ মন দুধের দই, এক লক্ষ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের টাকা উঠা সহ সবাইকে মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।
এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধ করে হামলা ভাংচুর লুটপাটের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।