নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা মেধাবৃত্তি পেয়েছে ৩০জন শিক্ষার্থী। এসকে চৌধুরী ফ্রিডম ফোরামের উদ্যোগে এই বৃত্তি দেয়া হয়। শনিবার সকালে শহরের মোক্তারপাড়া “দি ক্যাডেট কোচিং” সেন্টারের মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির টাকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ননী গোপাল সরকারের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসকে চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
এ সময় উপস্থিত ছিলেন – সহকারী অধ্যাপক অলিউল্লা, আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসাইন মোহাম্মদ নূর হোসেন, দি ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক শফিকুল ইসলাম রিপন, শিক্ষক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন ও সাংবাদিক লাভলু পাল চৌধুরী প্রমুখ।
এসকে চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধই ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি।