জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশটি আমাদের সবারই অস্তিত্বের অংশ এবং বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধারণের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, প্রিয় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মহান আল্লাহ যেন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার তাওফিক দান করেন। তাঁর মতে, ধৈর্যই মজলুমের সবচেয়ে বড় হাতিয়ার এবং এই সময়ে সংযম ও ধৈর্য অপরিহার্য।
তিনি আরও লেখেন, দেশটি আমাদের সবার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সবাই সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন।