আর কত প্রাণ গেলে ওরা বুঝবে যে একটি প্রাণের মূল্য একটি পরিবারে মৃতুসম।”প্রতিদিনই মৃত্যুর মিছিলে হৃদয়ে কাঁপন ধরে। চোখে-মুখে অন্ধকারে ঝাপসা দেখি। কখনো সড়কের পাশে নিথর দেহ আবার কখনোও সন্তানের হাত ধরে কাঁদতে থাকা বাবা, কখনো স্তব্ধ চোখে তাকিয়ে থাকা এক মা, কখনো একজন স্ত্রীর আহাজারি হাহাকার চিৎকার। কেউ কি সেই বিষয় গুলি দেখার -দাবি লাখো জনতার।
ময়মনসিংহের তারাকান্দার (ময়মনসিংহ টু শেরপুর হালুয়াঘাট) আঞ্চলিক সড়ক মানেই মৃত্যুর সড়ক, ভূতের রাজ্যের সড়ক, মধুপুর বটতলা নামকস্থানে শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি বাসের ধাক্কায় বেপরোয়া গতির প্রতিযোগীতায় আবারও প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু। এই মৃত্যুতে পারিবারে নেমে এসেছে শোকেরছায়া।
নিহত মোস্তাফিজুর রহমান আকন্দ (৪৫) উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের মধুপুর গ্রামের আঃ মতিন আকন্দ ওরফে মতলি মেম্বারের বড়ছেলে ও ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল বওলার কাজী আব্দুস ছাত্তার সাহেবের ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় সাড়ে ১০টার দিকে শেরপুর গামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি যাত্রীবাহী বাস বটতলা এলাকায় মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমানকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে।
এ বিষয়ে তারএ.স.আই. তাহের উদ্দিন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার পথে আহত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।ঘাতক বাসটি থানা হেফাজতে আনা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিষয় গুলি নিয়ে গুরুত্বের সাথে আইনি চলমান।