মাহিনুর ইসলাম ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বড়লেখার পাখিয়ালা ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে আয়োজিত মোঃ আব্দুর রুপ সুহেল তিন দিনব্যাপী মোবাইল এন্ড মোবাইল ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন (বলাই মিয়া)। খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মুহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তারেক আহমদ, প্রথম পুরস্কার দাতা মোঃ আব্দুর রুপ সুহেল, দ্বিতীয় পুরস্কার দাতা জাফর আহমদ, তাওহীদ সারওয়ার মান্না ও রুহেল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম লুলাই, মুমিন মিয়া, আব্দুল মনাফ, রাশেদ আহমেদ, তপু মিয়া, রাবিন হোসেন, রাজ, মেরাজ, রাজিদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা।
ফাইনাল খেলায় শিপলু ও এপলু জোট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে জনি ও রাশেদ জোট রানার্সআপ হিসেবে নির্বাচিত হন।
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করেন মোঃ আব্দুর রুপ সুহেল এবং রানার্সআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি বাটন ফোন প্রদান করেন জাফর আহমদ।
সমাপনী বক্তব্যে অতিথিবৃন্দ আয়োজকদের এ প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।