শাহরিয়ার আহমেদ শাওন,নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে সরকারি জায়গা থেকে টপ সয়েল কাটার অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার একটি বিশেষ অভিযান পরিচালনা করে মামলা দায়ের করা হয়।
এসময় অভিযান চলাকালে অনুমোদনবিহীন ববান চা বাগানের ভেতরে একটি টিলায় এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বাগানের ম্যানেজারসহ সংশ্লিষ্টরা প্রশাসনের নজরে আসেন।
উপজেলা প্রশাসন জানায়, মাটি কাটার বিষয়ে ম্যানেজারকে পূর্বে একাধিকবার নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে আবারও সরকারি জায়গা থেকে টপ সয়েল কাটার উদ্যোগ নেন। এর ফলে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫–এর ৪(২), ৬(খ) এবং ১২ ধারার প্রকাশ্য লঙ্ঘন সংঘটিত হয়েছে বলে প্রমাণিত হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাগানের ম্যানেজার, স্বত্বাধিকারী এবং টিলা বাবুর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।