আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে সেনবাগ পৌর শহরে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টায় থানার মোড় থেকে উপজেলা ও পৌর জামায়াতসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ মিছিল বের করেন।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় থানার মোড়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মালেক, পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়াজী, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, কাদরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন শাহীন, সাধারণ সম্পাদক আবু সাকের মিয়াজী এবং প্রবাসী জামায়াত নেতা আমিরুল ইসলাম বাদশা সহ আরো অনেকে।