আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস—২০২৫ উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে ডাকছে একতা, গড়বে আগামী দিনের ভবিষ্যতা।” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ
বজলুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ লুৎফর রমানবিষয়ক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন ও গুরুদাসপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠু প্রমুখ।
উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন ধরে রাখতে দুর্নীতি প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তারা। র্যালি ও আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন।