বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন। প্রধান বক্তা ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সানু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফখরুজ্জামান বাদল।
জনসভায় সভাপতিত্ব করেন হেমায়েত হোসেন হাওলাদার, সভাপতি—রণগোপালদী ইউনিয়ন বিএনপি। সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক—রণগোপালদী ইউনিয়ন বিএনপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম, প্রভাষক এনামুল হক, অ্যাডভোকেট ওহাব হোসেন চৌধুরী, বাবু ওসিম কুমার, নান্টু হোসেন হাওলাদার, এমদাদ হোসেন জমাদ্দার, জোবায়ের হোসেন আক্কাস প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“আমি হাসান মামুন, আপনাদের এলাকার সন্তান—কোনো জাতীয় নেতা নই। এলাকাবাসীর যেকোনো সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। গলাচিপা-দশমিনা আসনের মানুষ জোট চায় না,
তারা ধানের শীষে ভোট দিতে চায়, বিএনপির প্রার্থী চায়। যদি জোটের প্রার্থী থাকেও, তারপরও জনগণ বিএনপির প্রার্থীকে সমর্থন করবে। এই এলাকায় অবশ্যই বিএনপির প্রার্থী থাকবে, ইনশাআল্লাহ।”