জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাফর ইকবাল। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই থানায় নতুন গতি, শৃঙ্খলা ও পেশাদার পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশায় মুখর স্থানীয় জনগণ।
রাজশাহীর সন্তান এই অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর মোঃ জাফর ইকবাল সাংবাদিকদের জানান, মধুপুরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য। নতুন ওসির প্রতি জনগণের প্রত্যাশা
স্থানীয়দের মতে, নতুন ওসির যোগদান মধুপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংগঠিত করবে। মধুপুরবাসী আশা করছেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণে আরও সহজ ও জনবান্ধব পরিবেশ তৈরি এবং নারীর প্রতি সহিংসতা, ভূমি-সংক্রান্ত বিরোধসহ সাধারণ মানুষের সমস্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ।
সততা ও ন্যায়পরায়ণতার প্রত্যাশা স্থানীয় সুধীজন জানান, নতুন ওসির পেশাদারী মনোভাব ও সৎ নেতৃত্ব এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সমাজের অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করেন তারা।
মধুপুরে নিরাপত্তা ব্যবস্থায় নতুন ধারার আশা
মধুপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, সাম্প্রতিক অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ এবং জনসেবা বাড়ানোর মাধ্যমে তিনি থানাকে জনবান্ধব মডেল থানায় রূপান্তর করবেন এমনটাই আশা মধুপুরবাসীর।