কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবক ও বাউল শিল্পী আবুল সরকারের কুরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পর্যটননগরী কুয়াকাটা। এরই প্রতিবাদে রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্স’ এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে কুয়াকাটার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতা, মসজিদের ইমাম, আলেম-উলামা এবং স্থানীয় তরুণ সমাজ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় এক কিরাত মজমা। বক্তারা কুরআন অবমাননাকে ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান। একইসাথে ব্রাহ্মণবাড়িয়ার যুবক এবং বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিও জানানো হয়।
বক্তারা বলেন, কুরআন অবমাননায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়।
সমাবেশের পুরো পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ, আবেগঘন এবং প্রতিবাদমুখর।