মুশফিক হাওলাদার লালমোহন প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় লালমোহনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বাদ আছর লালমোহন পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আহমদ মিয়া শাহ জামে মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
এসময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক ফয়সাল তালুকদার, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, যুব দলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারন সম্পাদক কাজী হাসানুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা ইমরান আতিক রাজিব।