শেখ নজরুল ইসলাম (তালা সাতক্ষীরা)
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি খুলনায় ২ কোটি ৬৮ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ৫ ডিসেম্বর খুলনা নগরীর নিউ মার্কেটের সামনে অবস্থিত এনএলআই টাওয়ার -৩ তে আয়োজিত দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় এ দাবী পরিশোধ করা হয়।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর করেন। খুলনা এরিয়া প্রধান মোঃ লিটন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এভিপি কাজী মুকতুল হোসেন।
সভায় খুলনা এরিয়ার ৫শতাধিক বীমা কর্মী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স যথাসময়ে গ্রাহকদের দাবী পরিশোধ করেন।
তাই ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দাবী পরিশোধে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।