মো: হোসেন, মনপুরা প্রতিনিধি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধর্মীয় আবহে বিএনপির ব্যতিক্রমী আয়োজন।
ভোলার মনপুরা উপজেলার আকাশ-বাতাস যেন শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর এক অনন্য ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৪৭টি জামে মসজিদে একযোগে অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত।
ধর্মীয় অনুভূতির সঙ্গে রাজনৈতিক দায়িত্ববোধের এক ব্যতিক্রমী মিলনমেলা যেন প্রত্যক্ষ করল দ্বীপ উপজেলা মনপুরা ।
ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
জুমার নামাজ শেষে প্রতিটি মসজিদে মুসল্লিদের অংশগ্রহণে দোয়া-মোনাজাতে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করা।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার জানান, প্রতিটি জামে মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। কর্মসূচিকে সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীদের পৃথকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, দোয়া-মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি সেলিম মোল্লা,
সহ-সভাপতি আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম পালোয়ান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, স
দস্য সচিব হাফেজ আ: রহিম, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
স্থানীয় মুসল্লিদের অনেকেই এই কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচির বাইরে একটি মানবিক ও ধর্মীয় উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের মতে, দীর্ঘদিন অসুস্থতায় ভোগা একজন প্রবীণ জাতীয় নেত্রীর সুস্থতা কামনায় এই সম্মিলিত দোয়া মনপুরাবাসীর আবেগ ও ভালোবাসারই প্রতিফল।
নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয়, এ দেশের গণতন্ত্র ও রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া কর্মসূচি আয়োজন করা হয়েছে। আগামী দিনেও দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।