মেহেদী হাসান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কাকে সামনে রেখে লিফলেট বিতরণ করেন মাওলানা মোঃ আল-আমিন মাহমুদী। বুধবার (৩ই ডিসেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়ন থেকে বাইক নিয়ে গনঅধিকার পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ নিয়ে বিশার্যালি নিয়ে উজানচর ইউনিয়নের বিভিন দোকানদার ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী সদস্য সচিব, গণঅধিকার পরিষদ বাঞ্ছারামপুর উপজেলা শাখার মাওলানা মোঃ আল-আমিন মাহমুদী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি মোখলেছ মিয়া, ইতালি প্রবাসী জালাল উদ্দীন, প্রবাসী গিয়াস উদ্দিন, মানিকপুর ইউনিয়নের নেতা আলাল মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো: কাউছার আহমেদ ও মানিকপুর ইউনিয়নের নেতৃবৃন্দরা।
গণঅধিকার পরিষদ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সদস্য সচিব, মাওলানা মোঃ আল-আমিন মাহমুদী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোণীত হয়ে আমি অনেক খুশি,
গনঅধিকারের জন্য ভিপি নূর ভাইয়ের জন্য এই দল করি, এটার জন্য গ্রামে অনেক অপমান সহ্য করেছি, এবার সুযোগ আপনাদের পাশে দাঁড়ানোর আপনারা আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে পাশে রেখে আপনাদের জন্য কিছু করার সুযোগ করে দেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে আমি কিছু করতে চায়।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোখলেছ মিয়া জানান, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে ভিপি নুরের কথা রেখে
দেশের মানুষের জন্য কিছু করতে গনঅধিকারকে ক্ষমতায় আনতে চায়। সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণ করে ট্রাক মার্কায় ভোট দিয়ে মাওলানা মোঃ আল-আমিন মাহমুদীকে এমপি হিসেবে দেখতে চায়।্ন গ্রামেল