নীলফামারী ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ফরিঙ্গার ঘুন্টি মিলনকেন্দ্র খালের উপর এলাকাবাসীর দীর্ঘ ২৫ বছর প্রত্যাশার পর ব্রিজ স্থাপনের শুভ সূচনা হল। বুধবার দুপুরে নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু এ ব্রীজ স্থাপনের কাজের শুভ উদ্ভোধন করেন।
২০২৫-২৬ অর্থবছরের দূর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় ৩৮ ফিট দৈর্ঘ্যের এ ব্রিজটা স্থাপনের কাজ শুরু হল।এ সময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আখতারুজ্জামান সুমন, ইউপি সদস্য আবু কামাল সহ স্থানীয় সুধীজন ও এলাকাসীরা।
স্থানীয় গ্রাম্য ডাক্তার বেলাল হোসেন, আবু আলম সহ এলাকাবাসীরা জানান-প্রায় ২০ থেকে ২৫ বছর আগে বিওপি বাজার থেকে গোসাইগঞ্জ বাজারের মধ্যবর্তী মিলনকেন্দ্র স্কুল সংলগ্ন ফরিঙ্গার ঘুন্টি নামক খালের উপর ব্রিজটি ভেঙ্গে পরে।তখন থেকে এই সড়ক দিয়ে এলকাবাসীর চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবী থাকা সত্বেও কেউ আমাদের কথা আমলে নেয়নি।
আমরা দীর্ঘদিন থেকে ব্রিজ নির্মানের জোড় দাবী করে আসছি।ব্রিজটি না থাকায় প্রতিবছর বর্ষাকালে মিলন কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কমলময়ী শিশুদের স্কুলে যাওয়া আসার পাশাপাশি স্থানীয়দের চরম দুর্যোগ পোয়াতে হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে অবশেষে ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টায় ব্রিজটির কাজ শুরু করা হলো। ব্রিজটির কাজ শুরু করায় মিলনকেন্দ্র, বিওপি বাজার ও গোঁসাইগঞ্জ এলাকার হাজার হাজার মানুষ আনন্দে উল্লাসিত।ব্রিজটির কাজ শেষ হলে এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষের চলাচলের সুযোগ পাবে। তারা আরো বলেন দীর্ঘদিন পর আমাদের দাবি পূর্ণ হল।
এ বিষয়ে ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, ভোগডাবুরী মিলনকেন্দ্র স্কুল সংলগ্ন ফরিঙ্গার ঘুন্টি খালের উপর ব্রীজটি ভেঙ্গে পড়ায় এলাকার মানুষের দীর্ঘ ২৫ বছরের অভিশাপ হয়ে দাড়িয়েছে।
আমি ডিজি মহোদয়ের সাথে যোগাযোগ করে এবং আমার প্রাণ প্রিয় নেতার সহযোগিতা নিয়ে ব্রিজটি স্থাপনের কাজ শুরু করে ২৫ বছরের এ অভিশাপ থেকে যাতায়াতের সুযোগ করে দিতে পারলাম।