বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে শেখ হাসিনা সব ধরনের চেষ্টা চালিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গতকাল থেকেই উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এত হুমকি-ধমকি আর ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে ছেড়ে যাননি।
শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এতে জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
রিজভী বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। টেলিভিশনে দেখলাম, তিনি হেঁটে কারাগারে ঢুকলেন, কিন্তু ফিরলেন হুইলচেয়ারে। শেখ হাসিনা তাকে ছাড়েননি। দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে ক্ষমতার অপব্যবহার করেছেন।