শেখ সজীব,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় ৯৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড পম্চিম জোন মোংলা।
শনিবার (২৯ নভেম্বর) উপজেলার ফেরিঘাট এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে এসব পন্য জব্দ করা হয়।
জব্দ পন্যের মধ্যে রয়েছে, ২ লক্ষ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল ও ৯শ কেজি অবৈধ পলিথিন। অবৈধ জালের আনুমানিক মূল্য ৯০ লক্ষ ৫০ হাজার টাকা ও পলিথিনের মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।
কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক তল্যাসি চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল ও পলিথি জব্দ করা হয়েছে।
জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা।