মুশফিক হাওলাদার লালমোহন ( ভোলা) প্রতিনিধি:
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ভোলার লালমোহনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯ নভেম্বর) সন্ধ্যায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে লালমোহন উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার’র সভাপতিত্বে দোয়া মোনাজাত’র সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহেল মো. আজিজ শাহিন, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, যুবদলের সাধারন সম্পাদক কাজী হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল।