রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

চাপের রাজনীতি ছেড়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলেন

রাজধানীর ডেমরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের এসব নেতাকর্মী একযোগে দলবদল করেন। এ যোগদানকে কেন্দ্র করে এলাকাজুড়ে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা শাহাদাত হোসেনের নেতৃত্বে এই […]

নিউজ ডেস্ক

২৮ নভেম্বর ২০২৫, ১৭:২০

রাজধানীর ডেমরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের এসব নেতাকর্মী একযোগে দলবদল করেন। এ যোগদানকে কেন্দ্র করে এলাকাজুড়ে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা শাহাদাত হোসেনের নেতৃত্বে এই নেতাকর্মীরা বিএনপির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান তাদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে উভয় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাওলানা শাহাদাত হোসেন বলেন, “বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিএনপি করতাম। কিন্তু আওয়ামী লীগের তীব্র চাপের মুখে আমাকে দীর্ঘ সময় তাদের রাজনীতি করতে হয়েছিল।

আজ বিএনপির নেতাকর্মীরা যে সম্মান দেখিয়েছেন, তা আমাকে আবার আমার মূল দলে ফেরার সাহস দিয়েছে।” তিনি ডেমরা থানা বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে জানান, তিনি নবীউল্লাহ নবীর নেতৃত্বেও পূর্ণ সমর্থন দিচ্ছেন।

ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। শহীদ জিয়ার আদর্শে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে। “ঢাকা-৫ আসনের নেতা নবী উল্লাহ নবী বড় মনের মানুষ, তিনি সব মতের মানুষকে নিয়ে কাজ করতে চান বলেই আওয়ামী লীগের এত বড় একটি অংশ বিএনপিতে যোগ দিয়েছে,”—বলেন তিনি।

যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান জানান, এই যোগদান প্রমাণ করে—ডেমরায় বিএনপির জনসমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেই আমরা পরিবর্তনের বার্তা দিতে পারব।”

এই ব্যাপক দলবদলকে বিএনপি ডেমরায় “বড় রাজনৈতিক বার্তা” হিসেবে দেখছে।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

সব শঙ্কা কাটিয়ে মনোনয়ন টিকতেই আল্লাহর দরবারে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন তোজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়। মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই আলোচনার সৃষ্টি হয়।

তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া তার জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। একই সঙ্গে তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজধানী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের […]

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৯

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে তারা নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের প্রবেশে সহায়তা করেছিলেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সেখানে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।