মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দুর্নীতি ও হানাহানি মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : মাওলানা আমিনুল ইসলাম

মাহিনুর ইসলাম ,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে নভেম্বর) সন্ধ্যায় বর্ণি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনের সংসদ […]

দুর্নীতি ও হানাহানি মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : মাওলানা আমিনুল ইসলাম

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ০২:২০

মাহিনুর ইসলাম ,বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬শে নভেম্বর) সন্ধ্যায় বর্ণি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছরে দেশ যদি সৎ, খোদাভীরু ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব পেত, তবে অর্থনীতির দিক দিয়ে আমাদের আর পিছিয়ে থাকতে হতো না। অতীতে আমরা দেখেছি, যে দলই ক্ষমতায় এসেছে, বিদায় নেওয়ার পর তাদের দুর্নীতির তালিকা প্রকাশে আরেকটি নির্বাচন মাঠে নেমে পড়েছে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকে বলে আসছে— আমরা আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। কারণ আল্লাহর বিধানেই রয়েছে একজন ঈমানদার মুসলিমের শান্তি, স্বস্তি ও নিরাপত্তা। আল্লাহ তায়ালা নবী-রাসুলদের যে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, তা হলো— জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। কীসে কল্যাণ আর কীসে অকল্যাণ— মানুষকে সৃষ্টি করেছেন যিনি, তিনিই সবচেয়ে ভালো জানেন।”

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন,

“বর্তমান বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে পারি, যদি জামায়াতে ইসলামী নেতৃত্বে আগামী পার্লামেন্ট গঠন সম্ভব হয়, তবে এই দেশ থেকে চিরতরে দুর্নীতি, মারামারি, হানাহানি দূর হবে— ইনশাআল্লাহ। সেই মানবিক, সহাবস্থানমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই আপনাদের সামনে এসেছি। দোয়া করবেন।”

শেষে তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়ছল আহমদ,

আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত, উপজেলা অফিস সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মোহাইমিন, পৌর সেক্রেটারি মোঃ আব্দুস সামাদ, ইসলামী ছাত্রশিবিরের পশ্চিম শাখা সভাপতি কামরান হোসেন সহ প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফকিরবাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা হাজী আব্দুল হাফিজ, ব্যবসায়ী আবুল হোসেন, আবুল হোসাইন আজাদ ডা. সুনাম উদ্দিন, ফয়ছল আহমদ, এম পারভেজ মাসুক, ছইদ আলী সহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাত ইসলামের সহ-সভাপতি মওলানা আবু সাঈদ, সেক্রেটারী আলিম উদ্দিন মত, মাওলানা নোমান উদ্দিন, শাহাব উদ্দিন, মাসুক উদ্দিন, জামাল উদ্দিন, মুসলেহ উদ্দিন, আব্দুল কুদ্দুস, সুহেল আহমদ, মাসুদ আহমদ, লিয়াকত আলী, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন রাজু, সেলিম উদ্দিন, হাজী রফিক উদ্দিন, ইমাম উদ্দিন, নাঈম হোসেন, কিবরিয়া হোসেন, মাজহারসহ প্রমুখ উপস্তিত ছিলেন। 

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।