তারাকান্দা ( ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপি বিএনপির রাজনীতিতে ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামে এই অঞ্চলে বিএনপি র লোকজন ঐক্যের ব্যপারে সব সময় এক ছিলো যা ইতিহাস আলোচনা করলে তা স্বাক্ষী বহন করে।
শনিবার ( ২২ নভেম্বর) বেলা ৩টার পর হতে বওলা অঞ্চলের বিএনপি পন্থি লোকজন ঐক্যের ডাকে বওলা ইউনিয়ন বিএনপির মিলন মেলায় ইতিবাচক প্রভাব বিস্তার করতে দেখা যায় ফজলুর রহমান ফকীরের সাহের নিজ বাড়ীর উঠানে।
রাজনীতিতে বিভক্তিতা সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকগণ বহুবার বলেছেন ও প্রমাণ করেছেন যে দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনেন। তার-ই বহিঃপ্রকাশ বওলা ইউনিয়ন বিএনপি। ঘরের সন্তান সব সময় নিজ ঘরে অবস্থান করবে এটায় স্বাভাবিক ও ইতিবাচক।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ সোলায়মান ফকির ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান ফকির বিএনপির চলমান রাজনীতিতে দুই ভাগে বিভক্ত হলেও তারা একই পরিবারে সন্তান ও এলাকায় নানান কর্ম-কান্ডে নিজ এলাকায় রাজনীতি কিছুটা আড়াআড়ির বিভক্তি থাকলেও বিএনপির ক্ষেত্রে না, সেটার বহিঃপ্রকাশ অতিতে বহুবার জানান দিয়েছেন ফজলুল রহমান ফকীর সমর্থনে থাকা বিএনপির নেতৃবৃন্দ।
৫ আগষ্ট পরবর্তী কিছু ব্যপারে বিভেদ থাকলেও বারবার ই- বিএনপির ব্যপারে তারা ঐক্যবদ্ধ ও ভাই-ভাই এমনটায় জানা যায় নেতৃবৃন্দর কাছ থেকে। তারা আরও জানান, বিএনপির জয়ের ব্যপারে মাঠে ঐক্য বদ্ধ সব সময়।
সোলায়মান ফকিরের সমর্থন গোষ্ঠীর নেতাকর্মী বিএনপির মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের
সমর্থনে এবং ফজলুর রহমান ফকির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল বাশার আকন্দের সমর্থনে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল। দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে স্থানীয় বিবাদ থাকলেও বিএনপির ব্যপারে তারা এক এমনটায় জানান নেতৃবৃন্দ। বিএনপি হতে জনাব মোতাহার হোসেন তালুকদাকে মনোনীত করেছেন আমার এখন তার নেতৃবৃন্দ। কারণ আমরা বিএনপির পবিরাব।
বৈঠকে ফুল দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বরণ করে সভাপতিত্বের বক্তব্য তিনি জানান, বিএনপি জনাব মোতাহার হোসেন তালুকদারকে মনোনীত করেছেন। দলের সিদ্ধান্তে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। উপস্থিত সকল নেতৃবৃন্দের ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান ফজলুর রহমান ফকির,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সায়েদুর রহমান ফকির,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিউল হাসান তালুকদার,সেলিম খাঁনসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতাকর্মীদের কাছে।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন “যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের কেউ মনোনয়ন পেলে আমিও তাদের নিয়ে ভোট চাইতাম কিন্তু দল ও প্রতীকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না”।
ধানের শীষের জয় সুনিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জয়ের ব্যপারে কাজ করতে হবে। তিনি আরও বলেন,“বওলা ইউনিয়ন বিএনপির ঘাঁটি—তাই কালবিলম্ব না করে যার যার ওয়ার্ডে কাজ শুরু করে দিন।”
এইসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বওলা ইউনিয়ন বিএনপির টিম লিডার মোঃ এমদাদ হোসেন খাঁন ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।