আমজাদ শিবলু ,সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীরহাট বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর সময় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈয়াজলা গ্রামের আলী আক্কাস চেয়ারম্যান বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মোহিন উদ্দিন (৩০), একই গ্রামের জাহাঙ্গীর ভূঁইয়া বাড়ির মৃত সানু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৪৫) এবং কাদরা ইউনিয়নের জয়নগর চৌকিদার বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে মো. জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রি (৩৫)।
সেনবাগ থানার ওসি এস.এম. মিজানুর রহমান গণমাধ্যম কে জানান, থানার এসআই বেলাল হোসেন ও এএসআই জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তিনজনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে ইয়াবা উদ্ধার হয়।
ঘটনার পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার বিকেলে গ্রেপ্তারদের নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।