শাহরিয়ার আহমেদ শাওন :
নবীগঞ্জে অবৈধভাবে কুশিয়ারা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩,০০,০০০ (তিন লাখ) টাকা জরিমানা করা হয়েছে।
জানাযায় সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সহকারী (ভূমি) প্রত্যয় হাসিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
অভিযোগের ভিত্তিতে জানাযায়
নদীর তীর ভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে—এমন পরিস্থিতিতে তলদেশ, পাম্প বা ড্রেজিংসহ যেকোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু উত্তোলন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ হিসাবে সংশ্লিষ্ট আইন অনুযায়ী
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারা ৪(ক),ধারা ৫(ক) কিশোরগঞ্জ জেলার তাজাবাদ মৌজার হাজী সুনাই মিয়া ছেলে মোঃরিটন মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লক্ষ টাকা জরিমানা করেন।
এসময় জব্দকৃত বালু স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তীতে বালুটি নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানাযায়।