নাটোরের গুরুদাসপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬১- নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার কর্মপন্থা নির্ধারণ উপলক্ষ্যে কর্মী সমর্থকদের নিয়ে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় ধারাবারিষা দ্বিমুখী স্কুল মাঠে গুরুদাসপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান হেনার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু।
তিনি সহ বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহক আলী ও বিএনপির নাটোর জেলা শাখার অন্যতম সদস্য অধ্যক্ষ মোঃ আশরাফ আলী তার বক্তব্যে বলেন- বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ এই ধারাবারিষার সন্তান।
তিনি এখান থেকে কয়েকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এবার এমপি নির্বাচিত করতে চাই। ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে জয়ী করতে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভালোবাসা অর্জন করতে হবে, ভোট চাইতে হবে। এভাবে মানুষের মাঝে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন , সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব ওমর আলী শেখ, সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব সুফি মুহাম্মদ আবু সাঈদ, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,
গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওসার, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর রহমান বাচ্চু সহ বিএনপি র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।