পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মায়ের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারে। তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেছেন, হাসিনা বর্তমানে ভারতে সম্পূর্ণ নিরাপদে আছেন এবং দেশটি তাকে নিরাপত্তা দিচ্ছে।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধসহ পাঁচটি মামলার রায় ঘোষণা করবে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের দমন–পীড়নে শেখ হাসিনার ভূমিকা ছিল মূখ্য—এ অভিযোগই রায়ের পেছনের সবচেয়ে বড় প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হচ্ছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে প্রায় ১,৪০০ লোক নিহত হয় এবং হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতেই বেশিরভাগ প্রাণহানি ঘটে। স্বাধীনতার পর রাজনৈতিক সহিংসতার ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।
২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে দিল্লিতে নির্বাসনে অবস্থান করছেন। সজীব ওয়াজেদ জানান, তার মা
“ভারতে সম্পূর্ণ নিরাপদ” এবং ভারত তাকে “পুরো নিরাপত্তা দিচ্ছে।”
আজ রায় ঘোষণার আগে আশঙ্কা প্রকাশ করে সজীব ওয়াজেদ বলেন, “আমরা আগেই জানি রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।”
তবে পরক্ষণেই তিনি স্বস্তির সুরে বলেন,
“আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।”
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?