বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,
দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে এবং সেই দলের হাতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। তিনি বলেন, “একটি দল বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে, এতে নারীদের কর্মসংস্থান হারাবে।”
আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) নারীর উপর সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন,
“যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে।”
তিনি আরও বলেন,
“জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেওয়া হলে জনগণ বিবেচনা করবে।”
কোনো আইন বা আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন,
“কোনো আরোপিত বিষয় থাকতে পারে না যা সংসদের সার্বভৌমত্ব খর্ব করে।”
তিনি আরও বলেন,
“শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধন করাও যাবে না। সবকিছু সংসদের মাধ্যমেই করতে হবে।”