কলাপাড়া , প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও মহিপুর থানায় অপারেশন ‘ডেভিল হান্ট’-এ ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ কর্মী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ব্যক্তিরা।
রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া ও মহিপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মিজানুর রহমান (৪৭), রাসেল আকন (৪০), নাসিমা (৩০), সেতারা (৫০), জাকির (৪৩), মোঃ ফেরদৌস হাওলাদার (৪৫), সাইফুল ইসলাম বাবুল (৩৫), আবুসালেহ মুসুল্লী (৪০) এবং জাহাঙ্গীর চৌকিদার (৫০)।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নাশকতার আশঙ্কা, ওয়ারেন্টভুক্ত আসামী এবং মাদক মামলার এজাহারভুক্তদের গ্রেফতার করা হয়েছে।
মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, মহিপুর সদর ইউনিয়নের সুধীরপুর গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা মোঃ ফেরদৌস হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।