রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

শাপলা চত্বরে যখন একের পর এক লাশগুলো পড়ছিল বিএনপি তখন গুলশানে, বিএনপির কেউ উঁকিও মারেনি : নাসীরুদ্দীন

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সমাবেশের সময় ঘটানো গণহত্যার ঘটনায় ‘নিষ্ক্রিয়’ থাকার কারণে বাংলাদেশ জাতীয়ত লাভ ইউনিয়ন (বিএনপি)কে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, “ইসলামি যেসব দল রয়েছে, তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন […]

শাপলা চত্বরে যখন একের পর এক লাশগুলো পড়ছিল বিএনপি তখন গুলশানে, বিএনপির কেউ উঁকিও মারেনি : নাসীরুদ্দীন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ নভেম্বর ২০২৫, ১৫:২৭

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সমাবেশের সময় ঘটানো গণহত্যার ঘটনায় ‘নিষ্ক্রিয়’ থাকার কারণে বাংলাদেশ জাতীয়ত লাভ ইউনিয়ন (বিএনপি)কে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, “ইসলামি যেসব দল রয়েছে, তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল, তখন কিন্তু বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি। শাপলায় আমার আলেম ভাইয়েরা শহীদ হন আর তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত ছিলেন।”

রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির সমর্থিত ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্স-এর (এনএলএ) আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, “মদিনা ও মওদুদীর ইসলাম নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছে। নতুন করে তারা বলছেন—জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম, তাদের ইসলাম মদিনার ইসলাম। মদিনার ইসলামে চাঁদাবাজি, দুর্নীতি কোথা থেকে এসেছে? ফ্যাসিজম কোথায় পাইলেন, হাওয়া ভবন কোথা থেকে আসলো?”

তিনি কওমি আলেমদের উদ্দেশে বলেন, “ইসলামের নামে হয়তো কতগুলো ব্যানার খুলে ইসলামকে বাংলাদেশে অবমাননা করা হয়। আলেমদের এসব বিষয়ে সতর্ক হতে হবে।” তিনি অভিযোগ করেন, “নতুন করে সমীকরণ সাজাচ্ছে—যেহেতু জামায়াত ওই দিকে ইসলামিক ব্লক গড়ছে, হেফাজতের আলেমদের নিয়ে ঘুরে ঘুরে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে যেন ইসলামের নাম দিয়ে নতুন করে ধানের শীষে ভোট দেয়।”

পাটোয়ারী বলেন, “এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি। আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে নির্বাচন করতে আর যাব না। আমরা জনগণের মধ্য থেকে এসেছি, জনগণের মধ্যে আবার যাব। আপনাদের প্রত্যেকটি চাঁদাবাজি যদি এক করা হয়, তাহলে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ শুরু হতে পারে।”

আলোচনাসভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট আখতার হোসেন, আইনজীবী জ্যেষ্ঠ অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন, আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

সব শঙ্কা কাটিয়ে মনোনয়ন টিকতেই আল্লাহর দরবারে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন তোজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়। মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই আলোচনার সৃষ্টি হয়।

তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া তার জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। একই সঙ্গে তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজধানী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের […]

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৯

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে তারা নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের প্রবেশে সহায়তা করেছিলেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সেখানে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।