মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২৭৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। শুক্রবার ৭ নভেম্বর রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা নবিপুর টাউন স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক সুজন ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া, নাজমা ক্লিনিকের সংলগ্ন মোঃ বাবুল ছেলে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন সুজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে আনুমানিক ৮ হাজার ৩ শত টাকা মূল্যের ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) মোঃ আবুল কাশেম বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।