জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।
উপজেলার হাজিরহাট স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
আলোচনা সভা
র্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন -এর সভাপতিত্বে এবং যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ।বক্তব্য প্রদান করেন:
উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবদুল মান্নান হাওলাদার
উপজেলা বিএনপি সহসভাপতি সেলিম মোল্লা
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর
সাংগঠনিক সম্পাদক মাহবুবল আলম শাহীন
সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী
বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিন সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নতুন বার্তা পেয়েছিল। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম ফরাজী, ভোলা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদকএ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, সদস্য সচিব হাফেজ
রহিম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদল আহবায়কএকরাম কবির সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতা-কর্মীরা।