সোমবার, ৩০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করব : হাসান মামুন

মিজানুর রহমান,গলাচিপা প্রতিনিধিঃ ‘যখন গলাচিপা-দশমিনার মানুষ নেতৃত্বে বসাবে, পার্লামেন্টে পাঠাবে, তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাব— ধৈর্য ধারণ করে শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবেন। জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে গলাচিপা-দশমিনার জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে কেউই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না,’ […]

যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করব : হাসান মামুন

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৭ নভেম্বর ২০২৫, ২০:৩২

মিজানুর রহমান,গলাচিপা প্রতিনিধিঃ

‘যখন গলাচিপা-দশমিনার মানুষ নেতৃত্বে বসাবে, পার্লামেন্টে পাঠাবে, তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাব— ধৈর্য ধারণ করে শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবেন। জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে গলাচিপা-দশমিনার জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তবে কেউই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না,’ বলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন।

তিনি আরও বলেন, ‘যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করব। দলের সিদ্ধান্ত এখনো আসেনি। পটুয়াখালী জেলা ও গলাচিপা-দশমিনা উপজেলা এবং প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নেবেন, সেটিই হবে দলের চূড়ান্ত সিদ্ধান্ত।’

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গলাচিপা পৌর শহরের জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন,

আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টায় দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর জেল-জুলুম, হামলা-মামলা, ত্যাগ ও রক্তের বিনিময়ে জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে টিকে আছে। দশমিনা-গলাচিপা আসনে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। তাই এ আসনে কোনো জোট নয়, বিএনপি থেকে হাসান মামুনের মনোনয়ন চাই। যে কোনো মূল্যে তাঁকে নির্বাচনের মাঠে থাকতে হবে— নেতাকর্মী ও সাধারণ জনগণ তাঁর পাশে আছে, থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, ‘আমরা দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, নির্যাতিত হয়েছি, কারাবরণ করেছি। ভবিষ্যতে ত্যাগ ও রক্তের মধ্য দিয়েই হোক, দশমিনা-গলাচিপা আসনে বিএনপির এমপি থাকবেই।’

তিনি দশমিনা উপজেলার সকল বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, শ্রমিক দলের সভাপতি অলিউল ইসলাম, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন, কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।